ঢাকা সংবাদদাতা: চাঁদপুর সদর উপজেলার দেবপুর গ্রামে স্ত্রী ও দুই শিশু সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন মাইনুদ্দিন সর্দার (৩৫) নামে এক ব্যক্তি। সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- স্ত্রী ফাতেমা বেগম (২৪), দুই সন্তান মিথিলা (৫) ও পিয়াম (১)।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম উদ্দিন জানান, পারিবারিক কলহে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
লাশগুলো উদ্ধারের জন্য পুলিশ পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।















