মাদারীপুরের রাজৈর উপজেলার বৌলগ্রামে ট্রাক খাদে পড়ে চালকসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আর দুইজন।
সোমবার সকাল ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পিরোজপুরের মো. খোকন (৩৫) ও লক্ষ্মীপুরের মোহাম্মদ আলী (৩৪)।
আহতরা হলেন- জিয়াউল ইসলাম (৩০) ও আব্দুল মালেক। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, পিরোজপুর থেকে মুন্সীগঞ্জগামী একটি ট্রাক সকাল ৬টার দিকে রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ট্রাকে থাকা দুই ব্যক্তি মারা যান।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের ওসি মাহফুজার রহমান বলেন, সকালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে পানিতে তলিয়ে যায়। এসময় ট্রাকের চালকসহ দু’জনের মৃত্যু হয়।















