সমকামিতার অভিযোগে মালয়েশিয়ায় বাংলাদেশী যুবক আটক

418

ঢাকা সংবাদদাতা: মালয়েশিয়ায় সমকামিতার অভিযোগে এক বাংলাদেশীকে আটক করেছে পুলিশ। অভিযোগ, ওই বাংলাদেশী পেতালিং জায়ায় মেদান সেলেরা জায়া এলাকায় একটি স্টোর রুমে ১১ বছর বয়সী একটি বালককে বলাৎকার করেছিল। পেটালিং জায়ার পুলিশ প্রধান অ্যাসিসট্যান্ট কমান্ডার মোহাম্মদ জানি চে দিন বলেছেন, অভিযুক্ত বাংলাদেশীর বয়স ২৬ বছর। শুক্রবার স্থানীয় সময় রাত ২টার দিকে ভিকটিমের পিতা পুলিশে রিপোর্ট করেন। আর পর পরই আটক করা হয়েছে ওই বাংলাদেশী শ্রমিককে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা বারনামা।

পুলিশ বলেছে, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ওই বাংলাদেশী ওই বালকটিকে বলাৎকার করে বলে তার পিতা পুলিশে অভিযোগ করেন। ঘটনাস্থল স্টোর রুমে ওই বালকের মোবাইল ফোন চার্জ দেয়া ছিল।

তা আনতে গেলেই এ ঘটনা ঘটে বলে অভিযোগ। অভিযোগে আরো বলা হয়েছে, ওই স্টোর রুমে ভিকটিমকে আটকে ফেলে ওই অভিযুক্ত ব্যক্তি। এর আগে সে ওই বালককে বলাৎকারের চেষ্টা করেছিল। তাকে ১৫০ রিঙ্গিত দেয়ার প্রস্তাবও করেছিল।