পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা!

822

ঢাকা সংবাদদাতা: সিরাজগঞ্জের সলঙ্গা থানার চকচৌবিলা গ্রামে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ ঘটনাটি ধামা-চামা দেওয়ার জন্য ওই গ্রামে দফায় দফায় শালিশ বৈঠক করছে স্থানীয় প্রভাবশালীরা।

সলঙ্গা ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান সরকার, স্থানীয় মাদ্রাসার পঞ্চম শ্রেণির ওই ছাত্রীর অন্তঃসত্ত্বার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উক্ত গ্রামের চান আলীর ছেলে আকরাম হোসেন ওই ছাত্রীটিকে (নাম লেখা হলো না) একা পেয়ে ধর্ষণ করে পাঁচমাস আগে।

ঘটনাটি কাউকে না বলার জন্য ছাত্রীকে প্রাণ নাশের হুমকিও দেয় সে। এ কারনে সে এ বিষয়টি তার পরিবারের কাউকে বলেনি। বর্তমানে মেয়েটি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ ঘটনাটি ফাঁস হওয়ার পর থেকেই ধর্ষক আকরাম হোসেন পলাতক রয়েছে।

সলঙ্গা থানার ওসি তাজুল হুদা বলেন, ঘটনাটি শুনেছি। তবে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।