মালদ্বীপকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

406

খেলাধুলা ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের খেলায় মালদ্বীপকে ৯-০ গোলে পরাজিত করে সরাসরি সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ দল। দলের জয়ের ম্যাচে হ্যাটট্রিক করেন নিহাত জামান উচ্ছ্বাস, জোড়া গোল করেন রাসেল আহমেদ ও আশিকুর রহমান। একটি গোল করেন মেহেদী হাসান।

তবে বাংলাদেশ এবং নেপালের বিপক্ষে ৪-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় মালদ্বীপ।

শনিবার নেপালের রাজধানী কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে মালদ্বীপের মুখোমুখি হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। খেলার শুরু থেকেই একক আধিপত্য বিস্তার করে বাংলাদেশের কিশোররা।

প্রথমার্ধে ফরোয়ার্ড নিহাত জামান উচ্ছ্বাস হ্যাটট্রিক করে বাংলাদেশ দলকে ৪-০ ব্যবধানে এগিয়ে নেন। এরপর দ্বিতীয়ার্ধে রাসেল আহমেদ হ্যাটট্রিক করেন।

খেলার ১১ মিনিটে উচ্ছ্বাসের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর ২০ ও ২৩ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন বাংলাদেশের এই ফরোয়ার্ড।

প্রথমার্ধের বিরতির আগে অধিনায়ক মেহেদী হাসান গোল করে বাংলাদেশ দলকে ৪-০ ব্যবধানে এগিয়ে নেন।

বিরতি থেকে ফিরে দুই মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন রাসেল আহমেদ। ৬৬ ও ৮০ মিনিটে বদলি মিডফিল্ডার আশিকুর রহমান গোল করেন।

খেলার একিবারে শেষ মুহূর্তে তৌহিদুল আলম হৃদয় গোল করলে বাংলাদেশ ৯-০ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে।

আগামী সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।

দলের এমন জয়ে কোচ পারভেজ বাবু বলেন, ‘প্রথম ম্যাচেই ছেলেরা বড় জয় এনে দিয়েছে। যাত্রাটা দুর্দান্ত হয়েছে। তবে আমরা আরও গোল করার সুযোগ পেয়েছিলাম। কিছু সুযোগ আমাদের নষ্ট হয়েছে। মালদ্বীপ ভালো খেলার চেষ্টা করেছে। আমাদের ছেলেরা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে।’

ম্যাচে হ্যাটট্রিক করা নিহাত জামান উচ্ছ্বাস বলেন, ‘আন্তর্জাতিক ম্যাচে এটাই আমার প্রথম হ্যাটট্রিক। তাই খুব খুশি লাগছে। আশা করি, আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে পারব।’