আন্তর্জাতিক ডেস্ক: দেশের বাইরে ঈদ করা এখন একটি সাধারণ বিনোদন হয়ে দাঁড়িয়েছে। দুই ঈদে মানুষের থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ভারতের সাথে ভুটান, নেপাল, শ্রীলঙ্কায় ভ্রমণের আগ্রহ বাড়ছে বলে জানা গেছে। তেমনি এবার ঈদ করতে দেশের বাইরে যাচ্ছেন উচ্চবিত্ত, মধ্যবিত্ত এমনকি নিম্নমধ্যবিত্তের মানুষও। এরইমধ্যে বিভিন্ন জনপ্রিয় গন্তব্যগুলোর অধিকাংশ টিকিট এবং হলিডে প্যাকেজ বিক্রি হয়ে গেছে।
জানা গেছে, বিভিন্ন এয়ারলাইন্স বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যের টিকিটে ছাড় দেয়ায় রেকর্ডসংখ্যক বাংলাদেশী এই ছুটিতে বিভিন্ন দেশ ভ্রমণে যাচ্ছেন।
এদিকে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) তথ্য মতে এ বছর লম্বা ছুটিতে ঈদ আনন্দ উপভোগ করতে দেশের বাইরে ঈদ করতে যাচ্ছে সাড়ে তিন লাখ মানুষ।
টোয়াব সংশ্লিষ্টরা বলছেন, গত ১০ বছরে দেশের বাইরে ঈদ করা মানুষের সংখ্যা বেড়েছে প্রায় পাঁচগুণ। তবে কমেছে দেশে আসা পর্যটকদের সংখ্যা। যদিও দেশের মধ্যে ভ্রমণের সংখ্যা বাড়ছে তথাপি দেশের বাইরের পর্যটকদের আকৃষ্ট করার পক্ষে যুক্তি দেখান তারা। তারা বলছেন, দুই ঈদে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ভারতের সাথে ভুটান, নেপাল , শ্রীলঙ্কায় ভ্রমণের আগ্রহ বাড়ছে মানুষের। সেই অনুপাতে কোনো একটি বিশেষ সময়কে কেন্দ্র করে ভিনদেশি পর্যটকদের আকৃষ্ট করতে পারছে না বাংলাদেশ।
জানা গেছে, এবছর তার ট্রাভেল এজেন্সি থেকে সিঙ্গাপুর, বার্লি, থাইল্যান্ডে মানুষ বেশি যাচ্ছে বলে জানান তিনি। এর বাইরে কিছু মানুষ যাচ্ছে ইউরোপে। গত বছর যারা এশিয়ার দেশে ঘুরেছেন তাদের প্রায় ৫০ থেকে ৩০ শতাংশ মানুষ এবার ইউরোপ-আমেরিকা যাচ্ছেন।
টোয়াবের প্রেসিডেন্ট তৌফিক উদ্দিন আহমেদ জানান, সারা বছর ২০ থেকে ২৫ লাখ মানুষ দেশের বাইরে ভ্রমণ করে। তাদের মধ্যে সবচেয়ে বেশি ভ্রমণ করে ঈদের এই লম্বা ছুটিতে। দেশের কিছু কিছু এয়ারলাইন্স বিদেশি কিছু হোটেলের সাথে যৌথভাবে এ সময় প্যাকেজ ট্যুরের ব্যবস্থা করে। আমাদের দেশের মানুষ সবচেয়ে বেশি যায় ভারতে। গত বছর এক পরিসংখ্যানে দেখা গেছে, ভারত ভ্রমণে বাংলাদেশ এখন প্রথম স্থানে আছে। প্রতিদিন সাড়ে ছয় হাজার মানুষ ভরতের ভিসা পায়। সেই মতে বছরে ১৫ লাখ লোক ভারত যায়।
এদিকে পর্যটকদের মতে দেশে অনেক দর্শনীয় স্থান থাকলেও যাতায়াত ও বিনোদনের সুব্যবস্থা না থাকায় অনেকে বিদেশমুখী হচ্ছেন।
পর্যটকদের ভ্রমণে আগ্রহী করতে বাংলাদেশ বিমানসহ বিভিন্ন এয়ারলাইন্স ঈদ উপলক্ষে টিকিটে দিয়েছে বেশ ছাড়। সেই সাথে ট্যুর অপারেটরদের সাশ্রয়ী মূল্যে নানা প্যাকেজ অফারও লুফে নিচ্ছেন ভ্রমণকারীরা। পর্যটকের মতে দেশে অনেক দর্শনীয় স্থান থাকলেও পরিকল্পিত পর্যটন ব্যবস্থা গড়ে না ওঠায় সচ্ছলরা ছুটি কাটাতে দেশের বাইরে বেশি যাচ্ছেন।















