১৬ কোটি মানুষের ঐক্যমত্য আশা করা কতটুকু বাস্তবিক : জয়

427

ঢাকা সংবাদদাতা: প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয় উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ১৬ কোটি মানুষের একটি দেশকে চালানো এতো সহজ কাজ নয়।

বৃহস্পতিবার রাতে ফেসবুকে একথা লিখেছেন তিনি।

জয় লিখেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতিশ্রুতির বাস্তবায়ন করেছেন, ১ম ও ২য় শ্রেণীর সরকারি চাকুরীর ক্ষেত্রে আর থাকছে না কোটা। এখন আরেকদল বিক্ষোভ করছে কোটার পক্ষে। এ থেকেই বোঝা যায় ১৬ কোটি মানুষের একটি দেশকে চালানো এতো সহজ কাজ নয়।

‘আমার খুব হাসি পায় যখন আমাদের “কূশীল” সমাজ কথায় কথায় ঐক্যমত্যের দাবি তুলেন। ১৬ জন মানুষের পক্ষে যেখানে একটি বিষয়ে একমত হওয়া কঠিন হয়ে যায় সেখানে ১৬ কোটি মানুষের ঐক্যমত্য আশা করা কতটুকু বাস্তবিক?’