ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড জাপান, নিহত ২

450

আন্তর্জাতিক ডেস্ক: জাপানে সোমবার শক্তিশালী টাইফুনের আঘাতে কমপক্ষে দুইজন নিহত হয়েছে। প্রচুর গাছপালা ভেঙে পড়ায় ব্যাহত হচ্ছে দেশটির সড়ক যোগাযোগ ব্যবস্থাও।

জাপানের আবহাওয়া সংস্থা জানাচ্ছে, রোববার সন্ধ্যায় জাপানেরপশ্চিম অংশে আঘাত হানে ঘূর্ণিঝড় ট্রামি। এর প্রভাবে হোক্কেইডো দ্বীপে প্রচুর বৃষ্টিপাত্র ও ঝড়ো হাওয়া প্রভাবিহ হয়। এই দ্বীপে গত মাসেই ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল।

জাপানের সরকারি বার্তা সংস্থা এনএইচকে জানায়, এই ঘূর্ণিঝড়ে কমপক্ষে দুইজন নিহত এবং আরো ১৩০ জনের মত মানুষ আহত হয়েছে। এছাড়া নিখোঁজ হয়েছে আরো দুইজন। ঘূর্ণিঝড়ের পর বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে ওই এলাকার কমপক্ষে ৪ লাখ ঘরবাড়ি।

এই দুর্যোগে দেশটির যোগাযোগ ব্যবস্থাতেও মারাত্মক প্রভাব ফেলেছে।

সূত্র: রয়টার্স