আন্তর্জাতিক ডেস্ক: সমুদ্রপথে ইউরোপ যাওয়ার মরিয়া চেষ্টার কোনোভাবেই বন্ধ হচ্ছে না। ঝুঁকিপূর্ণ এমন যাত্রায় নৌকাডুবিতে নিহত হওয়ার সংখ্যা দিন দিন বাড়ছে। মধ্য ভূমধ্যসাগরে গত কয়েক বছরে নিয়মিত এমন দৃশ্য দেখা যায়।
এমন একটি ঘটনার বর্ণনা দিয়েছেরগার্ড এর হেড অফ অপারেশন্স কর্নেল আবু আবদেলবারি।
উদ্ধারকারী একটি জাহাজের দিকে সাতার কেটে আসছিলেন কয়েকজন। তাদের সাহস যোগাচ্ছিলেন জাহাজে থাকা কোস্ট গার্ডের সদস্যরা।
কর্নেল আবু আবদেলবারি বলেন, আমরা ভয়াবহ সব অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি। চোখের সামনে অভিবাসীদের নৌকা ডুবে যাচ্ছে। এমনও দেখেছি মায়ের পাশেই তার মৃত শিশুর মরদেহ ভাসছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার মতে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত এমন অভিবাসীদের প্রতি ১৮ জনের অন্তত একজন ডুবে মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন।
আবু আবদেলবারি জানান, যেসব অভিবাসীরা একটা ভালো জীবনের খোঁজে রয়েছেন আমরা তো তাদের বিরুদ্ধে কিছু করছি না। আমরা কাজ করছি পাচারকারীদের বিরুদ্ধে। যারা টাকা পয়সা নিয়ে এসব লোকজনের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। মানুষগুলো পরে বাঁচল না মরে গেলো সেনিয়ে তাদের কোন মাথাব্যথা নেই।
সূত্র: বিবিসি বাংলা।















