দক্ষিণ আফ্রিকার অস্ত্র কারখানায় বিস্ফোরণ: নিহত ৮

408

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার এক অস্ত্র কারখানায় বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে আটজন নিহত হয়েছে। স্থানীয় দমকল বিভাগের এক মুখপাত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

সোমবার সন্ধ্যায় কেপ টাউনের নিকটবর্তী সমারসেট জেলায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে এই বিস্ফোরণের কারণ জানা যায়নি। কারখানার ভিতরে কেউ আটকা পড়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত হতে এখনও ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে দমকল কর্মীরা।

৫ কিলোমিটার দূর থেকেই আগুনের ধোঁয়া উড়তে দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

জার্মানি ও দক্ষিণ আফ্রিকার যৌথ উদ্যোগে ‘রেইনমেন্টাল-ডেনেল’ নামের অস্ত্র কারখানাটি গড়ে উঠেছে। এখানে বিভিন্ন আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উৎপাদন করা হয়ে থাকে। এসব অস্ত্র সাধারণত আফ্রিকার সেনা ও পুলিশ বাহিনী ব্যবহার করে থাকে। এছাড়া দেশের বাইরেও ব্রিক্রি হয় এই কারখানায় উৎপাদিত অস্ত্র।

সূত্র: বিবিসি