সম্পদের হিসাব দিতে সময় আবেদন আমীর খসরুর

650

ঢাকা সংবাদদাতা: আয়বহির্ভূত সম্পদের হিসাব জমা দিতে এক মাস সময় চেয়ে আবেদন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক কাজী শফিকুল ইসলামের কাছে তিনি এ আবেদন করেন।

আমীর খসরুর রাজনৈতিক সচিব মো. সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দেরিতে নোটিশ পাওয়া, ঈদুল আজহাসহ বিভিন্ন কারণে আমীর খসরু সব তথ্য সংগ্রহ করতে পারেননি। তাই এক মাস সময় বাড়ানোর আবেদন করেছেন তিনি।

এর আগে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত ১৬ জুলাই আমীর খসরু মাহমুদ চৌধুরীকে একটি নোটিশ দেয় দুদক। নোটিশে আজ সকাল ১০টায় দুদকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।