ইরানে বয়লার বিস্ফোরণে নিহত ১০

861

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে একটি বয়লার বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত এবং আরো পাঁচজন আহত হয়েছে। দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরের এক আবাসিক এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ইরানি সংবাদ মাধ্যম ফার্সের বরাত দিয়ে শনিবার এ খবর জানিয়েছে রয়টার্স।

বয়লার বিস্ফোরণের ঘটনায় মাশহাদ শহরের তিনটি আবাসিক ভবন পুরোপুরি ভেঙ্গে পড়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে আরো ১৫টি বাড়ি।

সূত্র: রয়টার্স