ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটে যুক্তরাজ্য বিএনপির সাপ্তাহিক মানব বন্ধন

992

ওয়ানবাংলানিউজ: বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তি এবং তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার রায় প্রত্যাহারের দাবীতে প্রতি সপ্তাহের মত গত ২২ আগস্ট বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সরকারি বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটের সামনে মানব বন্ধন করেছে যুক্তরাজ্য বিএনপি। বেগম খালেদা জিয়া মুক্ত না হওয়া পর্যন্ত প্রতি সপ্তাহে এই কর্মসূচি চালিয়ে যাবে যুক্তরাজ্য বিএনপি।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত মানব বন্ধন কর্মসূচিতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিএনপির নেতৃবৃন্দ, জোনাল কমিটির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীসহ ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দগণ বিভিন্ন পোস্টার, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবী করে।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক তার বক্তবে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে বলেন, গনতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবৈধ সরকার সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসামূলক ভাবে সাজানো মিথ্যা মামলায় নির্জন কারাগারে আটকে রেখেছে। দেশনেত্রীকে ছাড়া আমরা দেশে বিদেশে নেতাকর্মীরা অত্যন্ত হৃদয় ভারাক্রান্ত ভাবে ঈদ উদযাপন করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য পরিবারের পক্ষ থেকে রান্না করা ঈদের দিনের খাবার সরবরাহে সরকারের বাধা প্রদানের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই অবৈধ সরকার জেল-জুলুম ও নির্যাতন করে ক্ষমতা চিরস্থায়ী করতে পারবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিছু হলে তার দায়দায়িত্ব সরকারকে বহন করতে হবে। গণতন্ত্রের অতন্ত্র প্রহরী মা দেশনেত্রী বেগম জিয়া কারা মুক্ত না হয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।
সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেন, স্বৈরাচারী হাসিনা সরকার তাদের ক্ষমতা চিরস্থায়ী করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে। বেগম জিয়ার কিছু হলে এর দায় এই অবৈধ সরকারকে নিতে হবে। অবৈধ সরকারের প্রতি দেশের সর্বস্তরের মানুষের অনাস্থা আজ পরিস্কার উঠায় তারা দেশ ছেড়ে পালাবার পথ খুজে পাচ্ছে না। সরকার সম্পূর্ণ গায়ের জোরে দেশনেত্রী বেগম খালেদ জিয়াকে বন্দি করে রেখেছে।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী, সাবেক সহসভাপতি আলহাজ্ব তৈমছু আলী, গোলাম রাব্বানি সোহেল, সাবেক যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, কামাল উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু, সাবেক সিনিয়র সদস্য মিসবাহউজ্জমান সোহেল, সাবেক সহদপ্তর সম্পাদক সেলিম আহমেদ, সেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন, জাসাসের সভাপতি এমাদুর রহমান এমাদ, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, জাসাসের সাধারণ সম্পাদক তাজবির চৌধুরী শিমুল, বিএনপিনেতা আসাদুজ্জামান আহমেদ, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাসিত বাদশা, কার্ডিফ বিএনপির সভাপতি মোস্তফা সালেহ লিটন, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কেন্ট বিএনপির সাধারণ সম্পাদক রুহুল ইসলাম রুলু, লন্ডন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক