মাহবুব আলী খান স্মৃতি সংসদ সিলেটের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল

1106

ওয়ানবাংলানিউজ: ৬ই আগষ্ট সোমবার সাবেক কৃষি ও যোগাযোগ মন্ত্রী এবং নৌ বাহিনীর প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খান এর ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাহবুব আলী খান স্মৃতি সংসদ সিলেট এর প্রতিষ্ঠাতা এম এ মুকিত এর উদ্দ্যোগে প্রতিবৎসর এর ন্যায় এবার ও সাসেক্্র এর বেক্্রহিল শহরের স্থানীয় একটি হলে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সাবেক কাউন্সিলার আলী হায়দার এর সভাপতিত্বে ও শিবলু সাদিক এর পরিচালনায় সভার শুরুতে মরহুম রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের কর্মময় জীবনের নানাধিক তুলে স্বাগত বক্তব্য রাখেন মাহবুব আলী খান স্মৃতি সংসদ এর প্রতিষ্ঠাতা এম এ মুকিত। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাউথ বারা কাউন্সিলের মেয়র কাউন্সিলার জুলহাস উদ্দিন। বক্তব্য রাখেন:- কাউন্সিলার গৌছ চৌধুরী, আকমল আলী,এম এ করিম, এরশাদ হোসেন, তানভীর আহমেদ সহ আরো অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন:- মাহবুব আলী খানের অবদান বৃহত্তর সিলেট সহ দেশবাসীর কাছে চিরস্মরনীয় হয়ে থাকবে। তিনি যোগাযোগ মন্ত্রী থাকাকালে বৃহত্তর সিলেট অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তার বিশাল ভূমিকা ছিল। পরিশেষে মরহুমের আতœার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অতুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম শেখ মোহামদ উসমান।