বিশ্বনাথ উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের প্রবাসীদের নিয়ে গঠিত দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যকরী পরিষদের এক সভা ২৪ এপ্রিল সোমবার লন্ডনের ব্রিকলেইনস্থ মনসুন রেস্টুরেন্টে অনুষ্টিত হয়। .ট্রাস্টের সভাপতি শামসুদ্দিন তালুকদার সামস এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মহাব্বত শেখ এর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওত করেন কার্যকরী সদস্য হানিফ আহমদ খান।
উপস্থিত সদস্যবৃন্দের মতামতের মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়। এর মধ্যে উল্লেখ্য যোগ্য হচ্ছে আগামী মে মাসে বাংলাদেশে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের কে বৃত্তি প্রদান। আগামী অক্টোবর মাসে দ্বিবার্ষিক সভা, .ট্রাস্টের কার্যক্রম এর উপর ম্যাগাজিন প্রকাশনা করা। এদিকে নতুন ট্রাস্টি হিসেবে হাজী জুবের আহমদ আলী ও আফরোজ আলীকে ট্রাস্টি হিসেবে অনুমোদন দেয়া হয়।
সভায় উপস্তিত ছিলেন ট্রাস্টের সাবেক সভাপতি ও বর্তমান কার্যকরী সদস্য আবু শহীদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যকরী সদস্য এমরান খান, সাবেক কোষাধ্যক্ষ ও বর্তমান কার্যকরী সদস্য মাহবুব আলী চুনু, সহ সভাপতি আব্দুল রব,সহ সাধারণ সম্পাদক হাসিনুজ্জামান নুরু, কোষাধ্যক্ষ কদর উদ্দিন, সহকারী কোষাধ্যক্ষ হাজী জাহির আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ খান, কার্যকরী সদস্য ফারুক আলী, শেখ মবশ্বির আলী, সাবেক সহকারী কোষাধ্যক্ষ ওয়ারিছ উদ্দিন এবং নতুন ট্রাস্টি আফরোজ আলী প্রমুখ।
সভায় সংগঠনের উন্নয়নের সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।















