জিম্বাবুয়েতে পুলিশের গুলিতে তিনজন নিহত

396

আন্তর্জাতিক ডেস্ক: জিম্বাবুয়ের রাজধানী হারারেতে সরকার বিরোধী মিছিলে অংশ নেয়ার সময় পুলিশের গুলিতে তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন বেশ কজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তা করতে হারারের কেন্দ্রস্থলে সেনা মোতায়েন করা হয়েছে।

এদিকে পুলিশের গুলির তীব্র নিন্দা জানিয়েছে বিরোধী জোট এমডিসি। তারা একে রবার্ট মুগাবের সময়কার অন্ধকার দিনের সঙ্গে তুলনা করেছেন।