পাবনায় মা-ছেলের গলা কাটা লাশ উদ্ধার

648

ঢাকা সংবাদদাতা: পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের বরদিপাড়া গ্রামে নিজ ঘর থেকে মা-ছেলের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ধারণা করছে, ওই মা ছেলেকে গলা কেটে হত্যার পর নিজে গলা কেটে আত্মহত্যা করেছেন।

গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে লাশগুলো উদ্ধার করা হয়।

নিহত নারীর নাম রুশি খাতুন (২৫)। তাঁর স্বামীর নাম সুজন। তাঁদের ছেলের নাম রোহান (২)। তাঁদের বাড়ি বরদিপাড়া গ্রামে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কী কারণে এই হত্যার ঘটনা ঘটেছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইবনে মিজান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।