ইংল্যান্ড-বেলজিয়ামের ম্যাচে এশিয়ান রেফারি

594

স্পোর্টস ডেস্ক: দেখতে দেখতে শেষ সময়ে রাশিয়া বিশ্বকাপ। বাকি আছে আর মাত্র দুইটি ম্যাচে। ফাইনাল ম্যাচে রেফারির দায়িত্ব পেয়েছেন আর্জেন্টিনার নেস্তর পিতানা। আর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি পরিচালনা করবেন ইরানের রেফারি আলিরেজা ফাগানি।

আগামীকাল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বেলজিয়াম ও ইংল্যান্ড। এই ম্যাচে ইরানি ফাগানির সহকারী হিসেবে থাকবেন স্বদেশী রাজা সোখান্দান ও মোহা মনসুরি। এছাড়া চতুর্থ রেফারি হিসেবে থাকবেন সেনেগাল মালাং দিয়েধিউ। অতিরিক্ত রেফারি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে সেনেগালেরই জিব্রিল চামারাকে।