সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশি নিহত

1477

ঢাকা সংবাদদাতা: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছে যার মধ্যে ৬ বাংলাদেশি। এতে আহত হয়েছেন অন্তত ৬ জন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে একটি মিনিবাসে কর্মস্থলে যাচ্ছিলেন বাংলাদেশি শ্রমিকরা। এ সময় বাসের টায়ার বিস্ফোরণ হলে রাস্তার পাশে ছিটকে পড়ে। বাসটি রাস্তার পাশের একটি বৈদুতিক খুঁটির সঙ্গে ধাক্কা গেলে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ১১ জন নিহত হয়েছেন।

নিহত বাংলাদেশিদের মধ্যে ৪ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- লোহাগড়া উপজেলার আমিনুল ইসলাম , লাহুরিয়া সৈয়দ পাড়া গ্রামের সৈয়দ হোসেন, লোহাগাড়া উপজেলার আওড়িয়া ইউনিয়নের দত্ত পাড়া গ্রামের ইস্রাফিল শেখ, মাগুরা জেলার মুহাম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের দেওলি গ্রামের মুহাম্মদ শাহা আলম।

গাড়িতে থাকা ১৮ জনের মধ্যে ১১ জন নিহত হয়েছেন। ৪ জন আছেন আইসিইউতে। সুস্থ আছেন ১ জন।

জেদ্দা কনস্যুলেটের কাউন্সিলর (শ্রম) আমিনুল ইসলাম বলেন, আমরাও সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি। হাসপাতালে আমাদের লোক পাঠানো হয়েছে।

রিয়াদের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, তারা খোঁজ-খবর নিচ্ছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।