মাদ্রাসার ছাত্রদের জন্য শার্ট-প্যান্ট বাধ্যতামূলক

735

আন্তর্জাতিক ডেস্ক: পাঞ্জাবি-পায়জামা নয়, শার্ট-প্যান্ট পড়ে মাদ্রাসায় যেতে হবে। ভারতের উত্তরপ্রদেশের মাদ্রাসাগুলিতে এমন নির্দেশনা দেয়া হয়েছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকার এমন সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার (৩ জুলাই) এমনই ঘোষণা করেছেন দেশটির সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মহসিন রাজা।

মহসিন বলেন, আধুনিক এনসিইআরটি সিলেবাসের অন্তর্ভুক্ত হয়েছে মাদ্রাসা। এবার তাদের পোশাকেও পরিবর্তন আনলে তবেই সম্পূর্ণ রূপে মাদ্রাসায় পরিবর্তন আসবে বলে মনে করছে রাজ্য সরকার।

আধুনিক শিক্ষায় শিক্ষত হলে, আর মুসলিমদের অনগ্রসর শ্রেণী হিসেবে ধরা হবে না। সমাজের সব ক্ষেত্রে তারা অবদান রাখতে পারবনে বলে মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী।