আওয়ামী লীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার

509

ময়মনসিংহ সংবাদদাতা: ময়মনসিংহের ত্রিশালে আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধার গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম আঃ মতিন মাস্টার (৬৫)। তিনি উপজেলার মঠবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বর্তমান আওয়ামী লীগ সভাপতি।

এলাকাবাসী ও ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বাড়ির পাশের মৎস্য খামার পাহাড়া দেয়ার জন্য বাড়ি থেকে বের হন মতিন মাস্টার। পরে আর ঘরে ফেরেননি। বুধবার সকালে তার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এদিকে বাবা মতিন মাস্টারের খুনীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসি দাবি করেছেন তার ছেলে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।