ছাত্রদের বিরুদ্ধে নিষ্ঠুরতা অপ্রত্যাশিত: বি. চৌধুরী

436

ঢাকা সংবাদদাতা: কোটা সংস্কার আন্দোলনকারী নেতাদের ওপর হামলার নিন্দা জানিয়ে অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ছাত্রদের ওপর নিষ্ঠুরতা অপ্রত্যাশিত।

এক বিবৃতিতে বি চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘শনিবারের ঘটনায় আমরা দেশের ভবিষ্যৎ নিয়ে শংকিত।’

‘শক্তি কোনো স্থায়ী বিষয় নয়’ যারা এটি ভুলে গিয়ে এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের সতর্ক করেন তারা।

বিবৃতিতে বলা হয়, ‘শিক্ষার্থীরা আমাদের সন্তান। সুতরাং তাদের ওপর কোনো নিষ্ঠুরতা আমরা প্রত্যাশা করি না।’

উল্লেখ্য, শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে কোটা আন্দোলনকারী নেতাদের ওপর হামলার ঘটনা ঘটে। ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মীরা এ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।