ওয়ানবাংলানিউজ: বৃটেনের লিংকনশায়ারের হাল কিংসটন বেডমিন্টন ক্লাবের উদ্যোগে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো মুহিত এন্ড শামীম বেডমিন্টন কাপ ২০১৮। গত ২৬ জুন মঙ্গলবার স্থানীয় এনারডেল লেইসার সেন্টারে দিনব্যাপী এই টুর্নামেন্টে অংশ নেয় বার্মিংহাম,নিউক্যাসল,শেফিল্ড,স্কানথর্পসহ বিভিন্ন শহর থেকে প্রায় শতাধিক খেলোয়ার।
হুমায়ুন আহমেদ ও জাহিদ আহমদের সার্বিক পরিচালনায় দুটি ক্যাটাগরিতে খেলা অনুষ্ঠিত হয়। এতে ডি ক্যাটাগরিতে টুর্নামেন্টে প্রথম হওয়ার গৌরব অর্জন করে সুনাফর ও সানুর জুটি, দ্বিতীয় হয় রাসেল ও রুসন জুটি, তৃতীয় রকিব ও মুকিত জুটি এবং চতুর্থ হয় শিশু ও লিবান জুটি।
ক্যাটাগরি সি‘তে প্রথম হয় ফখরুল ও মিছবা জুটি, দ্বিতীয় হয় হুমায়ুন ও নাছির জুটি, তৃতীয় হয় জয়নাল ও রকিব জুটি এবং চতুর্থ হয় নুরুল ও জিতু জুটি।
বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন শেখ আব্দুল মুহিত ও শামিম আহমদ। রানার্স আপ ট্রফি তুলে দেন আব্দুল আহাদ এবং ইউসুফ আলী খান।
টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলো রাইডি প্রাইভেট টেক্সি, তান্দুরী মহল রেস্টুরেন্ট, কারি হাউজ এন্ড টেকওয়ে, লাইম তান্দুরী ইন্ডিয়ান রেস্টুরেন্ট, বেঙ্গল ব্রাদার্স ক্রিকেট ক্লাব, আলীশান ইন্ডিয়ান রেস্টুরেন্ট, গোল্ডেন বেঙ্গল টেইকওয়ে, ইউরেশিয়ান ইন্ডিয়ান রেস্টুরেন্ট, রাজ স্পাইস ইন্ডিয়ান টেইকওয়ে, সিনামুন ইন্ডিয়ান রেস্টুরেন্ট, জলসা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, স্পাইস অফ ইন্ডিয়া টেকওয়ে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শেখ সুলতান, মইনুল খান, মির্জা আসহাব বেগ, হাবিবুর রহমান বাবলু, বুরহান উদ্দিন, সাজাদ, মাসুদ ও দিলাল।















