ওয়ানবাংলানিউজ: টাওয়ার হ্যামলেটস’ কাউন্সিলের উদ্যোগে এবারের বৈশাখী মেলা পয়লা জুলাই রোববার পূর্ব লন্ডনের উইভার্স ফিল্ডে অনুষ্ঠিত হবে। বাংলাটাউন এবং ব্রিক লেন সহ গোটা এলাকা ঐ দিন মেটে ওঠবে বাংলা নববর্ষ উদযাপনের অনন্য উৎসবে।

কাউন্সিলের আর্টস, পার্কস এন্ড ইভেন্টস টিমের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত বৈশাখী মেলা ২০১৮ অতীতের চেয়ে আরো বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ হবে বলে আশা করা হচ্চেছ। এবারের মেলায় হাজারো দর্শকদের মাতাতে বাংলাদেশ থেকে আসছে এই সময়ের সবচেয়ে জনপ্রিয় ব্যান্ডগুলোর অন্যতম চিরকুট। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গান পরিবেশন করবেন লোক গানের জনপ্রিয় শিল্পী আশিক।
আরো থাকবেন বৃটিশ পপ শিল্পী মামজি, গৌরী চৌধুরী সহ স্থানীয় প্রতিভাবান ও জনপ্রিয় শিল্পীরা। চায়না চৌধুরীর নেতৃত্বে তাল তরঙ্গ এবং শৌমি ডান্স কোম্পানীর পরিবেশনায় থাকবে বর্ণাঢ্য নৃত্য। নাজ এন্ড বলি ফ্লেক্স এর হাই-এনার্জী পরিবেশনায় নেচে ওঠবে মাঠের হাজারো দর্শক। বৃটেনের শীর্ষস্থানীয় ইন্ডিয়ান স্টাইল ব্যান্ড দ্যা বলিউড ব্রাস পরিবেশন করবে যন্ত্রসঙ্গীত। চারু ও কারুশিল্পের ট্রেনিং সেশন পরিচালনা করবে ইমার্জেন্সি এক্সিট আর্টস গ্রুপ। থাকবে বটের ছায়ায় আড্ডা দেয়ার বাংলার গ্রামীণ ঐতিহ্যিক আয়োজন। ব্রিকলেনের বাক্সটন স্ট্রীট থেকে বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে মেলা শুরু হবে রোববার বেলা ১১টায়। টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এতে অংশ নিবেন। বিভিন্ন স্ট্রীট প্রদক্ষিন শেষে র্যালী গিয়ে মিশবে ওয়েভার্স ফিহ্বে। এরপরই মেলার মূল মঞ্চ থেকে ধারাবাহিকভাবে পরিবেশন করা হবে নৃত্য, সঙ্গীত ইত্যাদি। মেয়র জন বিগস এই র্যালীর উদ্বোধন করবেন।

এবারের মেলাকেও পরিবার বান্ধব করার জন্য বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। মেলায় বিশেষ ফ্যামেলী জোনের ব্যবস্থা করা হয়েছে। এই ফ্যামেলী জোনে শিশুদের বিনোদনের ব্যবস্থার পাশাপাশি তাদেরকে বাংলা সংস্কৃতির বিভিন্ন বিষয়ের সাথে পরিচয় করিয়ে দেয়া হবে। মেহদী, ফেইস পেইন্টিং ইত্যাদিও থাকবে সেখানে। মেলায় থাকবে কবিতা কর্ণার, আর্টস হাব এবং স্পোর্টস জোন। এবারের স্পোর্টস জোনের মূল আকর্ষন হিসাবে থাকবে দাবা খেলার আয়োজন।
টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস মেলায় অংশ নেয়ার জন্য সবার প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, এবারের বৈশাখী মেলাকেও সবার কাছে আকর্ষনীয় করার জন্য বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। বাংলাদেশের বাইরে সবচাইতে বৃহ্ এই বাংলা বর্ষবরণ উ্সবের আয়োজক হতে পেরে আমরা গর্বিত। মেয়র বলেন, আমাদের বৈচিত্র্যপূর্ন সংস্কৃতি এবং ইতিহাসের কারনে বাংলা নববর্ষ তথা বৈশাখী মেলা উদযাপনের জন্য টাওয়ার হ্যামলেটস হচ্চেছ একটি আদর্শ স্থান। আমি আশা করছি এবারের মেলাও সবার কাছে আকর্ষনীয় হবে এবং এতে সবাই অংশ নিবেন। উল্লেখ্য যে, এবারের মেলা চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত।















