সেন্ট্রাল লন্ডনের ইউস্টোন স্টেশনের কাছে অগ্নিকান্ড

1857

ওয়ানবাংলানিউজ: সেন্ট্রাল লন্ডনের বড় তিন ট্রেন স্টেশনের কাছে একটি “পাভে” অগ্নিকান্ডের সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্যোশাল মিডিয়ায় উক্ত অগ্নিকান্ডের ছবি থেকে দেখা যাচ্ছে বিশাল অগ্নিকান্ডে অত্র এলাকা ধোঁয়ায় আচ্ছাদিত হয়ে পড়েছে।

লন্ডন ফায়ার সার্ভিস জানিয়েছে ইউস্টোন, কিংক্রস ও সেন্ট প্যানকাস স্টেশনের কাছাকাছি চার্লটন স্ট্রিটের সামার টাউন কফি হাউজে বিকাল ৮টায় অগ্নিকান্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত সেখানে পৌছায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ৭২জন ফায়ার ফাইটার আগুন নিয়ন্ত্রনে আনতে কাজ করে যাচ্ছেন।
এদিকে ইউস্টোন স্টেশনের কর্মকর্তারা জানিয়েছেন এই অগ্নিকান্ডে তাদের ট্রেন চলাচলে কোন বিগ্ন ঘটেনি।