ওয়ানবাংলানিউজ: রবিবার ১৭ই জুন ২০১৮ ইষ্ট লন্ডনের ইষ্টহ্যাম এর Boleyn Banqueting suite হলে ইতালীয়ান বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ২০১৮ -২০২১ সালের নবনির্বাচিত কার্যকরি পরিষদের অভিষেক ও ঈদ মেলা ২০১৮ অনুষ্ঠিত হয়।
সারাদিনব্যাপী এই ঈদ মেলায় ছিলো ভিন্ন স্বাদের আয়োজন, শিশুদের ফ্রি রাইটস, চিত্রাংকন প্রতিযোগিতা, মহিলাদের মিউজিক্যল চেয়ার, চামুচে মার্বেল দৌড়, হাঁড়ি ভাংঙ্গা, পুরুষ দের তীর নিক্ষেপ ও বাকেটে বল নিক্ষেপ সহ আরো অন্যান্য আকর্ষণীয় প্রতিযোগিতা।আরো ছিলো পিঠা পায়েস সহ রকমারি ষ্টল।আবৃতি মানিক যাদুকরের যাদু এবং স্থানীয় শিল্পীদের সমন্নয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।
অভিষেক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা হাবিবুর রায়হান শহীদ এবং তিনি তার পরিচালনায় নবনির্বাচিত কার্যকরি পরিষদের পরিচয় করিয়ে দেন।
পরবর্তীতে আমন্ত্রিত অতিথিদের মঞ্চে আহবান জানা সংগঠনের নবনির্বাচিত সভাপতি সাংবাদিক রেজাউল করিম মৃধা। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন নিউহাম কাউন্সিলের নিরবাহী মেয়র রোকশানা ফয়েজ, সন্মানীত অতিথি টাওয়ারহ্যামলেট এর ইস্পিকার আয়াস মিয়া, বিশেষ অতিথির মধ্যে ছিলেন নিউহাম এর এম পি স্টেফিন টিম, বারকিং এবং ডেগেনহ্যাম এর মেয়র সানসিয়া আলাসিয়া, ইতালীয়ান পার্লামেন্টের সদস্য মাস্ সিমো উঙ্গের, ইতালী সিনেট সদস্য লাওরা গারা বিনি, নিউহ্যাম কাউন্সিলের ডেপুটি স্পিকার ব্যরিষ্টার নাজির আহমেদ, ডক্টর আনোয়ার আলী এম,বি,ই , বেতার বাংলার সি ই ও নাজিম চৌধুরী, অর্থনীতি বিদ ডক্টর সাইদুর রহমান লস্কর, কাউন্সিলর আয়সা চৌধুরী, কাউন্সিলর জসিম উদ্দিন সেলিম, কাউন্সিলর এনামুল হক, কাউন্সিলর ফয়জুর রহমান, কাউন্সিলর ফারুক আহমেদ সহ আরো অনেকে।
নবনির্বাচিত কার্যকরি পরিষদের সভাপতি সাংবাদিক রেজাউল করিম মৃধা নবনির্বাচিত ২০১৮ -২০২১ উপদেষ্টা পরিষদের সবাইকে মঞ্চে এনে পরিচয় করিয়ে দেন এবং উপস্থিত অতিথিদের সংঙ্গে নিয়ে অভিষেক ও ঈদ মেলার ম্যাগাজিন এর মোড়ক উন্মোচন করেন এক আনন্দ ঘন পরিবেশের মধ্যে দিয়ে।
সংগঠনের পক্ষথেকে বক্তব্য রাখেন সিনিয়ার সহ-সভাপতি খন্দকার কামাল খোকন,সাংগঠনিক সম্পাদক আহমেদ মহিউদ্দীন টুটুল ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান টিপু।
নবনির্বাচিত কার্যকরি পরিষদের বক্তারা ইতালীয়ান এ্যামবাসীর বেস কিছু সমস্যার কথা তুলেধরে তার সমাধানের জন্য প্রয়োজন আন্দোলন,সাইন সংগ্রহ অথবা মানব বন্ধন সহ বিভিন্ন কার্যকরি পদক্ষেপ।
আগত অতিথিদের সকলেই ইতালীয়ান বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের গত ছয় বছরের বিভিন্ন কর্ম কান্ডের ভূয়সী প্রসংশা করেন এবং আগামীতে আরো সুন্দর সুন্দর কার্যক্রমের আসা প্রকাশ করেন।















