ইপসুইচ এন্ড সাফোক আওয়ামীলীগের সম্মেলন সমপন্ন

1146

বৃটেনের স্বনামধন্য এলাকা ইস্ট এংলিয়া ও সাফোক কাউন্টির সবচেয়ে ঐতিহাসিক ও বড় শহর ইপসুইচ-এ গত ২৯শে এপ্রিল রবিবার ইপসুইচ এন্ড সাফোক আওয়ামীলীগের সম্মেলন সমপন্ন হয়। দুই পর্বের এই অনুষ্টানে প্রথমেই আলোচনা সভা অনুষ্টিত হয় । শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সৈয়দ আশকর আলী এবং দেশের প্রতিটি ন্যায়সংগত আন্দোলনে যারা আত্বত্যাগ করেছেন ও ১৯৭১এর মহান মুক্তিযুদ্ধ,৭৫সালের ১৫ই আগষ্টে সকল শহীদদের আত্বার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে প্রথম পর্বের সূচনা হয়।
প্রবীন আওয়ামীলীগ নেতা ও বিশিস্ট কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ গোলাম রব্বানীর সভাপতিত্বে ও সাবেক ছাত্র নেতা আহমেদ আবুল লেইসের প্রানবন্ত উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ ও পরিকল্পনা প্রতি মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব এম এ মান্নান এমপি । বিশেষ অতিথি ও সম্মেলন উদ্বোধক ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ ।
প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা ও যুক্তরাজ্য আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক । বিশেষ অতিথি হিসেবে আরো উপস্হিত ছিলেন যুগ্ম সাধারন সম্পাদক নইম উদ্দিন রিয়াজ ,যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ার উজজামান চৌধুরী ।সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাজ্জাদ মিয়া,দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ,শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক এস এম সুজন মিয়া,যুব ও ক্রীড়া সম্পাদক তারিফ আহমদ,কভেন্ট্রি আওয়ামীলীগ সভাপতি মকদ্দছ আলী ও সাধারন সম্পাদক রুহুল আমিন। যুক্তরাজ্য যুবলীগ সহ সভাপতি আক্তার আহমদ রিবু,যুক্তরাজ্য তাঁতীলীগ সভাপতি আবদুস সালাম,যুক্তরাজ্য ছাত্রলীগ সহ সভাপতি সারওয়ার কবির ।
এতে ইপসুইচ আওয়ামীলীগ এর পক্ষ থেতে স্বাগত বক্তৃতা করেন আব্দুল ওয়াদুদ,আব্দুল বাছিত লিমন,সাদেক হুসেন বাচছু,সিরাজুল ইসলাম,আব্দুল হামিদ ও প্রমুখ ।সভাপতির সমাপনী বক্তৃতা শেষে কাউন্সিল অধিবেশনে কোনো প্রতিদ্বন্দ্বী প্যানেল না থাকায় সকলের সর্ব সম্মতিতে আব্দুল ওয়াদুদ সভাপতি ও আহমেদ আবুল লেইসকে সাধারন সম্পাদক করে ৭১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনার মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন ইউরোপ ও বৃটেনের জনপ্রিয় শিল্পী শতাব্দী কর,জয়ীতা চৌধুরী, শরীফ আহমদ সহ আরো অনেকেই । প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা আজ মধ্যম আয়ের দেশে পদার্পন করেছি, ভূ-উপগ্রহে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাটাচছি তাই সরকারের ডিজিটাল বাংলাদেশের সুফল বিশ্বব্যপী তুলে ধরতে এই কমিটি অগ্রনী ভুমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি ।নব নির্বাচিত ইপসুইচ এন্ড সাফোক আওয়ামীলীগ এর নতুন কমিটির সকলকে অভিনন্দন জানিয়ে সভার কাজ সমাপ্তি ঘটে ।