ভারত বধে নতুন পরিকল্পনা আটছেন মাশরাফি-হাথুরু

845

খেলাধুলা ডেস্ক: গ্রুপ পর্বে শ্রীলংকা ভারতকে সামনে থেকে লড়ে হারিয়েছিল। ভারতের কাছে যদিও এ হার ছিল অপ্রত্যাশিত। এ শ্রীলংকাকে গত কয়েকদিন আগেই তাদের মাঠে টেস্ট,ওয়ানডে এবং টিটোয়েন্টি সিরিজে বেধে রেখেছিল বাংলাদেশ। ভারতের সাথে বাংলাদেশের প্রস্তুতিমূলক ম্যাচটি হারটা ভারতের উৎসাহের কারণ হলেও বিশ্লেষকরা মনে করছেন এতে ভারতের ভাব দেখানো ঘুম দেয়ার কোন কারণ নেই। কারণ যে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে সেখানে ভয়টা ভেতর থেকেই ধরে শুধু বাহ্যিক ভাবে নয়।

নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করার পর তিন দিন আর ব্যাট-বল হাতে নেওয়া হয় নি। রবিবার কার্ডিফ থেকে বার্মিংহামে পৌঁছে সোমবার বিশ্রাম নেন মাশরাফি-সাকিব-তামিমরা। সামনে ভারতের কঠিন চ্যালেঞ্জ। তাই মঙ্গলবারই অনুশীলনে নেমে পড়েন বাংলাদেশের ক্রিকেটাররা।

এজবাস্টনে স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হয় অনুশীলন। প্রথমে ওয়ার্মআপ, তারপর স্কিল অনুশীলনের পর ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই ঘাম ঝরিয়েছেন টাইগাররা।
নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করা সাকিব আল হাসান ব্যাটিং অনুশীলনে ছিলেন মগ্ন। সাকিবের পাশের নেটেই ছিলেন কিউই-বধের আরেক নায়ক মাহমুদউল্লাহ। মাশরাফি বিন মুর্তজাও ব্যাটিং অনুশীলন করেছেন বেশ কিছুক্ষণ। পাশাপাশি কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে সেমিফাইনালের পরিকল্পনা নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

শুধু ব্যাট-বল হাতে নয়, এজবাস্টনে ‘ফুটবলারে’র ভূমিকাতেও দেখা গেছে ক্রিকেটারদের। আধুনিক ক্রিকেটে অনুশীলনের অন্যতম অনুষঙ্গ ফুটবল। ‍দুর্ভাবনা থেকে মুক্ত থাকতে সাকিব-মুশফিকরাও মেতে ওঠেন ফুটবল নিয়ে।
বৃহস্পতিবার সেমিফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার আগে যতটা সম্ভব নির্ভার থাকা প্রয়োজন। ক্রিকেটাররা অনুশীলনে বেশ হাসিখুশিই ছিলেন। দু’দিন পর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ লড়াইয়ে তারা উপভোগের মন্ত্রে দীক্ষিত হয়ে মাঠে নামবেন, এমনটাই আশা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের।