যুক্তরাজ্য যুবদলের উদ্যোগে খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও যুবদল সাধারণ সম্পাদক টুকুর গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

1756

আব্দুল হামিদ খান সুমেদ:-বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্তে মুক্তির দাবিতে ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে গ্রেফতারের প্রতিবাদে এবং মুক্তির দাবীতে যুক্তরাজ্য যুবদলের উদ্যোগে ইস্ট লন্ডনস্থ যুক্তরাজ্য বিএনপির অস্থায়ী কার্যালয়ে তাৎক্ষণিক এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।
যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজাল হোসেনের পরিচালনায় এবং যুগ্ম সম্পাদক নূরুল আলী রিপনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ দফতর সম্পাদক সেলিম আহমেদ, সাবেক সদস্য হাবিবুর রহমান হাবিব ,যুক্তরাজ্য যুবদলের সিনিয়র সহ সভাপতি আব্দুল হক রাজ, সহসভাপতি বাকি বিল্লাহ জালাল,আক্তার আহমেদ শাহীন, শাজাহান আলম,শানুর মিয়া, বিভাগীয় সহ সভাপতি শাহজাহান হুসেন শেহনাজ,যুক্তরাজ্য জাসাসের সাধারণ সম্পাদক জিয়া তাসবীর চৌধুরী শিমুল লন্ডন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী,
যুক্তরাজ্যে যুবদলের যুগ্ম সম্পাদক ডঃ শেখ মনসুর রহমান, সুহেদুল হাসান, মুজাহিদ আলী সুমন সহ সাধারণ সম্পাদক আব্দুস সত্তার ইমন,মোফাজ্জেল হাসান শ্যামল,সাহেল শাহ, তারেক আহমেদ আল জুবায়ের, বিভাগীয় সহ সাধারণ সম্পাদক আহমেদ শাকিল, সাংগঠনিক
সম্পাদক আবু তাহের, সহ সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন, জায়েদ মানিক চৌধুরী, জাহির আহমদ, প্রচার সম্পাদক লোকমান হোসেন, দফতর সম্পাদক মোশাররফ হুসেন, সিনিয়র সদস্য সৈয়দ শামীম আহমেদ, সিরাজুল ইসলাম মামুন, নাসিম আহমদ ,সহ দফতর সম্পাদক গোলাম কিবরিয়া, সহ কোষাধ্যক্ষ আবু নুমান সুহাগ, যুবদল নেতা সালেহ আহমদ, ফখরুল ইসলাম, মুস্তাক আহম সৈয়দ রুয়াজ আহমেদ, আব্দুল আহাদ, জাকরিয়া আহমেদ জাক্কু , আলিফ মিয়া, আব্দুর রহমান বুলবুল, মাহমুদুর রহমান রিয়াজ, মনির হুসেন, ফখরুল ইসলাম, বদরুল ইসলাম, মামুন আহমেদ, আলিম আহমেদ, রিয়াজ আহমেদ, আকমল হুসেন, শফিক তালুকদার, মোহাম্মদ কাজী মিয়া।
যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকদলের সহ সভাপতি ডালিয়া বিনতে লাকুড়িয়া, যুগ্ম সম্পাদক এম জে আলম শিমু, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর বিএনপি নেতা নজরুল ইসলাম মাশুক, মাসুদুজ্জামান আহমেদ, শাহ জামাল, পিনাক রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যএ যুক্তরাজ্যে বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে ত্বরান্বিত করার লক্ষে যখন জাতীয়তাবাদী যুবদল সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিভিন্ন জেলা ও মহানগর কমিটি গঠন করার মাধ্যমে জাতীয়তাবাদী বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ করার কাজ করে যাচ্ছিল টিক তখনি যুবদল সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে গ্রেফতার করে যুবদলে একটি স্থবিরতা সৃষ্টি করার পায়তারা করছে বর্তমান অবৈধ ও ফ্যাসিস আওয়ামী সরকার। তাই আমি আজকের এই সভা থেকে অবিলম্বে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সদ্য গ্রেফতারকৃত সুলতান সালাউদ্দিন টুকুসহ কারাবন্ধী সকল নেতৃবৃন্দের মুক্তি দাবি করছি।এবং এই ফ্যাসিস বাকশালী হাসিনা সরকারকে ক্ষমতা থেকে পতন করার লক্ষে যুক্তরাজ্য বিএনপির আসছে সকল আন্দোলন কর্মসূচিতে যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেনের নেতৃত্বে যুক্তরাজ্য যুবদলের সর্বস্থরের নেতৃবৃন্দকে অতিথির মত ঐক্যবদ্ধ ভাবে অংশগ্রহণ করার আহবান জানাচ্ছি ।
সভায় যুক্তরাজ্য যুবদল সভাপতি রহিম উদ্দিন ও আফজাল হোসেন বলেন, বেগম খালেদা জিয়াকে মুক্ত না করা পর্যন্ত যুক্তরাজ্য যুবদল সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে অবৈধ ভোটারবিহীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। তারা খালেদা জিয়া মুক্তি আন্দোলনের অগ্রসৈনিক সুলতান সালা উদ্দিন টুকু’র অবিলম্বে মুক্তি দাবী জানান।