ওয়ানবাংলানিউজ: টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ট্রেডিং স্ট্যান্ডার্ড বিভাগের কর্মকর্তারা প্রশিক্ষিত কুকুরের সহায়তায় অভিযান চালিয়ে ৮ হাজার পাউন্ডের অবৈধ সিগারেট জব্দ করেছেন। ১৮টি দোকানে ২ দিনব্যপি তল্লাশি অভিযান চালিয়ে ১০টি দোকান থেকে চোরাই পথে আনা এসব তামাকজাতীয় পণ্য উদ্ধার করা হয়, যা সিরিয়েল বক্স, কোটের পকেট এবং ডিসপ্লে প্যানেলের আড়ালে লুকিয়ে রাখা হয়েছিলো।
জব্দকৃত তামাকজাতীয় পণ্যের মধ্যে রয়েছে ১২,৩৬০টি সিগারেট, ২,২৫০ গ্রাম হাতে বানানো সিগারেট এবং ৬৮ পট চুষে খাওয়ার তামাক। ষ্ক্রস্ট্র“লি নামের বিশেষ এই তল্লাশি অভিযানের উদ্দেশ্য হচ্চেছ টাওয়ার হ্যামলেটসে জাল বা নকল সামগ্রী, ত্রুটিপূর্ণ লেবেল লাগানো পণ্য এবং বিক্রি, বন্ধ করা, শুল্ক পরিশোধ ছাড়া আমদানিকৃত তামাক জাতীয় পণ্য ও মদ জাতীয় পানীয়ের বিক্রি বন্ধ করা। আইন অনুযায়ি, সাদামাটা (হালকা জলপাই সবুজ রং) এবং নির্দেশিত স্বাস্থ্য ঝুঁকির সতর্কীকরণ বার্তা ছাপানো প্যাকেটে নূন্যতম ২০টি সিগারেট বিক্রি করতে হয়।
টাওয়ার হ্যামলেটসের মেয়র, জন বিগস বলেন, যেসকল ব্যবসায়ী বা ব্যক্তি আইন অনুযায়ি কার্যক্রম পরিচালনায় ব্যর্থ হয়, অথবা যারা ইচ্চছাকৃতভাবে আইন ভঙ্গ করে, তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণে টাওয়ার হ্যামলেটস কখনো পিছপা হয় না। তিনি বলেন, সামগ্রিকভাবে ধুমপান মৃত্যুর কারণ হলেও, বেআইনী তামাক জাতীয় পণ্যের ঝুঁকি মারাত“ক, বিশেষ করে শিশু ও কিশোর তরুণ বয়সীদের জন্য এই ঝুঁকি অনেক বেশি, কারণ এসব সিগারেটের প্যাকেট কম দামে বিক্রি করা হয়। এর ফলে কমিউনিটিতে অন্যান্য অপরাধেরও কারণ হয়ে থাকে।
মেয়র বলেন, অপারেশন স্ট্রমবলিম্বর ফলাফল উ্সাহব্যঞ্জক। যারা চোরাই পথে আনা সিগারেট বা তামাক জাতীয় পণ্য বিক্রি করে, তাদের প্রতি পরিস্কারভাবে এই বার্তা পৌছে দেয়া হচ্চেছ যে, আমাদের এই বারায় এ ধরনের অবৈধ তামাক পণ্য বিক্রি আমরা কোন অবস্থাতেই চলতে দেবোনা। কমিউনিটি নিরাপত্তা এবং সমতা বিষয়ক ডেপুটি মেয়র, কাউন্সিলর আসমা বেগম বলেন, এই সব অবৈধ তামাক পণ্য জব্দ করার মাধ্যমে আমরা আমাদের বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যারা আইন অমাণ্য করবে তাদেরকে আমরা কোন অবস্থাতেই বরদাশত করবো না। ধুমপান বা পান-সুপারি খাওয়ার অভ্যাস পরিত্যাগ করতে কেউ আগ্রহী হলে ০২০ ৭৮৮২ ৮৬৬৯ (মহিলা) অথবা ০২০ ৭৮৮২ ৮৬৬০ (পুরুষ) নাম্বারে ফোন করে বিএমই স্টপ টব্যোকো প্রজেক্টের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।















