ওয়ায়ানবাংলানিউজ: জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা(জাসাস) যুক্তরাজ্য শাখার সভাপতি ও সিলেটের সাবেক ছাত্রনেতা এমাদুর রহমান এমাদের পিতা আবদুল আহাদের (মুক্তা মিয়া) রবিবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। এমাদুর রহমানের পিতার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন যুক্তরাজ্য বিএনপি ।
শোকবার্তায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেন, জনাব আবদুল আহাদের (মুক্তা মিয়া) মৃত্যুতে মরহুমের পরিবারের মতো যুক্তরাজ্য বিএনপি গভীরভাবে শোকাহত । তিনি একজম সজ্জন, সমাজসেবক ও ধার্মিক ব্যক্তি হিসেবে সমাজের সকলের কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন ।
শোকবার্তায় যুক্তরাজ্য বিএনপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরকালে জান্নাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান ।
যুক্তরাজ্য জাসাসে’র সভাপতি এমাদ রহমানের পিতার মৃত্যুতে যুক্তরাজ্য যুবদলের শোক।”
জাতীয়তাবাদী সামাজিক সংস্থা(জাসাস)যুক্তরাজ্য শাখার সভাপতি এমাদুর রহমান এমাদের পিতার মৃত্যুতে যুক্তরাজ্য যুবদলের পক্ষ থেকে গভীর শোক ও মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন এক শোক বার্তায় মরহুমেরে বিদেহী আত্মার মাগফেরাত দিয়ে জান্নাতুল ফেরদৌসে স্থান দেয়ার জন্য ও মরহুমের শোকাহত পরিবারের সকলকে সবর ধারণ করার তৌফিক দান করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।















