‘মৃত্যুসংবাদ’ নিয়ে যা বললেন শ্রীলেখা

1355

বিনোদন ডেস্ক: নিজের মৃত্যুসংবাদ পড়তে পড়তে সকালের চায়ে চুমুক দিলেন শ্রীলেখা মিত্র | তারপর সুরসিকা অভিনেত্রী নিজেই লিখলেন নিজের ফেসবুক প্রোফাইলে, ‘আমি নাকি পাস্ট টেন্স…RIP’। সঙ্গে সেই খবরটির ক্লিপিংস। যেখান থেকে যাবতীয় বিভ্রান্তির শুরু।

সম্প্রতি শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে হর্তি হয়েছিলেন শ্রীলেখা। তখন একটি ইউটিউব চ্যানেল এমনভাবে শিরোনাম করে যাতে মনে হয় শ্রীলেখার মৃত্যু হয়েছে। সেই খবরের শিরোনামে লেখা ছিল ‘অসুস্থ হয়ে সবাইকে কাঁদিয়ে চলে গেলেন নায়িকা শ্রীলেখা মিত্র…হাসপাতাল’।

এখন ইন্টারনেটের অন্যতম কুফল হল হোক্স নিউজ বা ভুয়ো খবর। অনেক সময়েই নির্দিষ্ট পাতার ভিউজ বাড়ানোর জন্য এসব কারসাজি করে থাকে কোনও কোনও সাইট। এতে সাময়িকভাবে উদ্দেশ্য হয়তো পূরণ হয়। কিন্তু দীর্ঘ সময়ের ক্ষেত্রে দর্শকদের কাছে সেই সাইট তার গ্রহণযোগ্যতা হারায়।

তবে শ্রীলেখা-অনুগামীদের কাছে ভরসার কথা‚ প্রচলিত বিশ্বাস বলে ভুয়ো মৃত্যু সংবাদ রটলে তার আয়ুবৃদ্ধি পায়।