ফ্লাইওভারে বাসের ধাক্কায় ঢাকা ট্রিবিউন কর্মকর্তার মৃত্যু

417

ঢাকা সংবাদদাতা: রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের বিজ্ঞাপন বিভাগের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার নাম নাজিম উদ্দিন (৩২)।

বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকেযাত্রাবাড়ীর শনির আখড়া থেকে মোটর সাইকেলে করে গুলিস্তানের দিকে যাওয়ার পথে তিনি দুর্ঘটনায় পড়েন।

ঢাকা ট্রিবিউনের প্রশাসনিক কর্মকর্তা ফজলে রাব্বি বলেন, ফ্লাইওভারে একটি বাসের ধাক্কায় পড়ে গিয়ে গুরুতর আহত হন মোটর সাইকেল আরোহী নাজিম উদ্দিন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান।