চেন্নাইয়ের কাছে হেরেও শীর্ষে সাকিবদের হায়দরাবাদ

491

স্পোর্টস ডেস্ক: সাকিবদের লড়াইটা এখন প্লে-অফ পর্বে এক নম্বর দল হিসেবে নাম লেখানোর। বলা যায় সেমিফাইনাল একরকম নিশ্চিত সানরাইজার্স হায়দরাবাদের। ব্যাটিং-বোলিং আর ফিল্ডিং সব মিলে এভারেজ একটা দল হয়েও সবাইকে ছাড়িয়ে যাওয়া সহজ কথা নয়।

চলতি আসরের ৪৬ তম ম্যাচে দু’দলই ১২ তম ম্যাচে খেলতে নেমেছিল পুনেতে। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক চেন্নাই সুপার কিংস। হায়দরাবাদের দুই ওপেনারের এলেক্স হেলস ২ রানে আউট হয়ে গেলেও ক্যান উইলিয়ামসনকে নিয়ে ৪৯ বলে ৭৯ রানের ঝড়ো ইনিংস খেলেন শিখর ধাওয়ান।

শুরুতে ধীরে খেললেও শেষ পর্যন্ত ৩৯ বলে খেলেন অর্ধশত রানের ইনিংস। শেষ দিকে দিপক হুদার ১১ বলে ২১ রানের ক্যামিওতে ২০ ওভার শেষে ৪ উইকেটে ১৭৯ রানের সংগ্রহ হায়দরাবাদ।

চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন সারদুল ঠাকুর। ১ উইকেট করে নেন দিপক চাহার এবং ডুয়াইন ব্রাভো।

১৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ওয়াটসনরা চড়াও হয় হায়দরাবাদের বোলারদের উপর। ওয়াটোসন খেলেন ৩৫ বলে ৫৭ রানের ইনিংস। সুরেশ রাইনা ২ রানে ফিরে গেলেও আম্বাতি রাইডুর ৬২ বলে অপরাজিত শতকে ১৯ ওভারেই ৮ উইকেটের জয় তুলে নেয় চেন্নাই সুপার কিংস।

এই হারে অবশ্য পয়েন্ট তালিকায় অবনমন হয়নি সানরাইজার্স হায়দরাবাদের। এক নম্বরেই আছে তারা। দ্বিতীয়তে আছে সেন্নাই সুপার কিংস।