আরতা’র এওয়ার্ড অনুষ্ঠান ৩০ সেপ্টেম্বর : ভেন্যু ও ৫০ হাজার পাউন্ড মূল্যের ট্রাপি প্রদর্শন

1202

ওয়ানবাংলানিউজ: গত ১০ জানুয়ারী থেকে শুরু হওয়া এশিয়ান রেস্টুরেন্ট এন্ড টেকওয়ে এওয়ার্ড-সংক্ষেপে আরতা’র ন্যাশনাল নমিনেশন পর্ব শেষ হবে শীঘ্রই। ইতিমধ্যে অনলাইনে পছন্দের রেস্টুরেন্ট ও টেকওয়েককে প্রায় ২৩০০ কাস্টমার নমিনেশন করেছেন।
আরতা’র গ্রান্ড ফিনাল অনুষ্ঠিত হবে আগামী ৩০ সেপ্টেম্বর। ২৪শ ক্যাপাসিটি সম্পন্ন ইউরোপের অন্যতম বৃহৎ হোটেল ভেন্যু লন্ডন ও-টু (০২) ইন্টার কন্টিন্যান্টালেই হবে এই চুড়ান্ত জমকালো আসর।
অনুষ্টানকে সামনে রেখে গত ১১ মে শুক্রবার ও-টু ভেন্যুতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় ভ্যানু স্থল ঘুরিয়ে দেখান আয়োজকরা। এসময় আরতার সেরাদের সেরা চ্যাম্পিয়ান অব দ্য চ্যাম্পিয়ানস এওয়ার্ডে ৫০ হাজার পাউন্ড মূল্যের ট্রপি প্রদর্শন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আরতা’র এওয়ার্ড ফাউন্ডার এম এ মুনিম সালিক, আরতা মেম্বার ক্যানারি ওয়ার্প গ্রুপের ডায়রেক্টর জাকির খান, আরতার স্টিয়ারিং কমিটির সদস্য রাজ্জাক আমিন শহিদ, কো ফাউন্ডার কদরুল ইসলাম, সুফি মিয়া, লন্ডন বাংলা প্রেসক্লাব সভাপতি সৈয়দ নাহাশ পাশা।

এসময় বক্তারা বলেন, আরতা নানা ব্যতিক্রমের কারনেই কারী ইন্ডাস্ট্রির এওয়ার্ড কালচারে আলাদা অবস্থান করে নেবে।
আরতা’র এওয়ার্ড ফাউন্ডার এম এ মুনিম সালিক নোমিনেশন প্রক্রিয়া সম্পর্কে বর্ণনা করেন। তিনি বলেন, ১৬টি রিজিওনে সরাসরি আলাদা আলাদা অনুষ্ঠান করে রিজিওনাল ১০ জন সেরা ও ১জন রিজনাল চ্যাম্পিয়ান বাছাই করা হবে। গ্র্যান্ড ফিনালের মাধ্যমে রিজিওনাল রেস্টুরেন্ট অব দ্য ইয়ার ঘোষণার পাশাপাশি প্রদান করা হবে একটি ন্যাশনাল চ্যাম্পিয়ান অব দ্য চ্যাম্পিয়ানস এওয়ার্ড। সোনা খচিত এই ট্রফির মূল্য হবে প্রায় ৫০ হাজার পাউন্ড। থাকবে নিউকামার এবং একটি শেফ অব দ্য ইয়ার এওয়াডস।

নোমিন্যাশন প্রদান কারী রেস্টুরেন্ট কাস্টমারদের জন্য একটি ব্র্যান্ডনিউ কারসহ থাকবে আরো নানা পুরস্কার।
অনুষ্ঠানে জানানো হয়, আরতা এওয়ার্ডে স্কোরিং-১০০ মার্কের মধ্যে ৩০ মার্ক নির্ভর করবে গুগল, ট্রিপ এডভাইজার এবং কাউন্সিলের ফোড হাইজিন রেইট-ইত্যাদি রিভিউ-এর ওপর। কাস্টমার নোমিন্যাশনে থাকবে ৩০ মার্ক। যেখানে ফোড, সার্ভিস মান এবং ভ্যালু ফর মানির বিষয়টি গুরুত্ব পাবে। আর ৪০ মার্ক থাকবে কোকিং-এ। খাবারের ফ্লেবার, প্রেজেন্টেশন ও এরোমা ইত্যাদির দিকে বিশেষ নজর দেবেন জাজরা।