ওয়ানবাংলানিউজ: নর্থ ওয়েস্ট লন্ডনে ১৩ ও ১৫ বছর বয়সী দুই কিশোর গুলিবিদ্ধ হয়েছে বলে খবর দিয়েছে বিবিসি। উভয় ঘটনাই রবিবার দুপুর ১:১৫ ঘটে। পুলিশ জানায় তারা স্থানীয় ওয়েল্ডস্টোন হাই স্ট্রিট এলাকায় ১৫ বছর বয়সী এক কিশোরকে আহত অবস্থায় উদ্ধার করে।
এর কয়েক মিনিট পর একই রোড়ে ১৩ বছর বয়সী আরেক কিশোরকে উদ্ধার করে পুলিশ। তাদের উভয় মাথায় গুলিবিদ্ধ হয়েছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় হয়েছে।
এদিকে পৃথক আরেকটি ঘটনায় লুইশহামের নিউক্রস রোড়ে ২২ বছর আরেক যুবক আহত হয়েছে। তবে তার অবস্থা আশংকা মুক্তি। পুলিশ তদন্তের স্বার্থে কারো নাম প্রকাশ করেনি।















