তুরুকখলা ওয়েল ফেয়ার ফাউন্ডেশন ইউকের উদ্যোগে শিক্ষা উপকরণ প্রদান

1163

ওয়ানবাংলানিউজ: তুরুকখলা ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকের উদ্যোগে শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে  ৪ জানুয়ারি বৃহস্পতিবার। দুপুর ১২টার সময় সংগঠনের পক্ষ থেকে শিক্ষা উপকরণ হস্তান্তর উপলক্ষে তুরুকখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক সভা অনুষ্টিত হয়।
এটিএম মাসুদ চৌধুরীর সভাপতিত্বে ও সহ শিক্ষক ফয়জুর রহমান নোমানীর পরিচালনায় অনুষ্টিত উক্ত সভায় কোরআন তেলাওয়াত করে শিক্ষার্থী তামিম হাসান। সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সূচিত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন লন্ডন-বাংলা প্রেসক্লাবের সহ সভাপতি মাহবুব রহমান এবং প্রধান বক্তা ছিলেন ফেরদৌস আহমদ চৌধুরী।

অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ইসমত আরা বেগম। বিশেষ অতিথি ছিলেন বাপ্রাবি সহকারি শিক্ষক সমিতি দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি নাছির উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি মনসুর আহমদ চৌধুরী, সদস্য জালাল আহমদ, সাংবাদিক এম,এ,খালিক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ আহমদ চৌধুরী,নিজাম আহমদ চৌধুরী, খয়রুল আলম,সুমন আহমদ, (সহ শিক্ষক) যোগমায়া পুরকায়স্থ, রাহেনা খাতুন, ছিদ্দিকা বেগম, কামরুন্নাহার,আয়শা বিনতে হোসাইন প্রমূখ।
উল্লেখ্য যে, সভা শেষে প্রধান অতিথি ও প্রধান বক্তা বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল শিক্ষা উপকরণ এবং খাতা কলম হস্তান্তর করেন।