ওয়ানবাংলানিউজ: সদ্য সমাপ্ত টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে লেবার মেয়রসহ ৪৫ জন কাউন্সিলারদের মধ্যে ৪২ জন লেবার কাউন্সিলার নির্বাচিত হওয়ায় ইতালিয়ান বাংলাদেশী এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে ৬ মে রবিবার সকালে ক্যানন স্ট্রীটের ক্যাফে ইটালিয়াতে একটি কফি আড্ডা ও আনন্দসভার আয়োজন করা হয়।
এসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন জাহাংগীরের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক মীর হাফিজুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র ও পুনরায় নির্বাচিত কাউন্সিলার সিরাজুল ইসলাম, সাবেক লিডার হেলাল আব্বাস, নব নির্বাচিত কাউন্সিলার ভিক্টোরিয়া ওমেজ,কাউন্সিলার মতিন উজ্জামান, কাউন্সিলার কাহার চৌধুরী কাউন্সিলার রুহুল আমীন, কাউন্সিলার শাহ সুহেল আমীন, কাউন্সিলার হারুন মিয়া,কাউন্সিলার সাদ চৌধুরী সাবেক কাউন্সিলার মামুন রশীদ, সাবিনা খান, কমিউনিটি নেতা লতিফুজামান খান, আনসারুল হক, বিএমই’র সভাপতি সুন্দর আলী মিয়া, আলী বেবুল, আব্বাসউদ্দিন, আমিনুল হক প্রমূখ।।
এছাড়া ও ইতালিয়ান বাংলাদেশী এসোসিয়েশন ইউকে’র উপদেষ্টা আব্দুল হান্নান, বেলাল হোসেন, আলহাজ্ব আবদুর রহিম, সৈয়দ মাহবুবুল হক ফারুক, শাহাদত হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আবুল কালাম আজাদ,সদস্য অপু মাল বক্তব্য রাখেন।















