ঢাকা সংবাদদাতা: তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল ইনু বলেছেন, ‘বিএনপি নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন শর্ত আরোপ করছে। আপনারা বেগম খালেদার দ্বন্দ্ব মওকুফ করার জন্য দেন দরবার করবেন না। দ্বন্দ্ব মওকুফের জন্য নির্বাচনে শর্ত জুড়ে দেবেন না। নির্বাচন কোনো অপরাধীর বিনিময় বাণিজ্য নয়।’
রোববার সকাল ১১টার দিকে কুষ্টিয়ার মিরপুরে কামিরহাট এলাকায় কম্বাইন হারভেস্টার দিয়ে বোরো ধান কর্তন মাঠ দিবস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া হলেন রেজিস্টারর সার্টিফাইড আগুন সন্ত্রাসী ও জঙ্গির ঘনিষ্ঠ সঙ্গী। এজন্যই তিনি দুর্নীতির দায়ে কারাগারে রয়েছেন।’
এসময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহম্মেদ, জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ প্রমুখ।















