ঢাকা সংবাদদাতা: রাজধানীর মালিবাগ মোড়ে নিলুফা বেগম নামে এক নারীর পা থেঁতলে দিয়েছে একটি বাস। শুক্রবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। নিলুফাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটার দিকে মালিবাগ মোড়ে মতিঝিল-বনানী রুটের (৬ নম্বর) একটি বাস থেকে নামছিলেন নিলুফা। পা ফেলতেই বাসটি টান দেয়। এতে পড়ে যান তিনি। বাসের পেছনের চাকা নারীর পায়ের উপর দিয়েই চালিয়ে দেয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফ কবীর জানান, নিলুফার ডান পায়ের পাতা থেঁতলে গেছে। তার পায়ের আঙুল কাটা পড়তে পারে।















