পা হারানো সেই কিশোরকে বাঁচানো গেল না

852

ঢাকা সংবদাদাতা: পিকআপ চাপায় পা হারানো সেই কিশোরকে বাঁচানো গেল না। আহত হওয়ার পাঁচ ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নিলয় (১৫)। এর আগে শুক্রবার বিকেলে নওগাঁর বাইপাস সড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহত নিলয় শহরের মাস্টারপাড়া মহল্লার আফতাব হোসেনের ছেলে ও নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

নওগাঁ সদর মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, নিলয়সহ তিন বন্ধু বিকেলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়ে। এতে নিলয়ের ডান পা পিকআপের চাপায় বিচ্ছিন্ন হয়ে যায়। আর আহত হয় রাকিব (১৫) ও সাদমান (১৫)।

উন্নত চিকিৎসার জন্য নিলয়কে রাজশাহীতে স্থানান্তর করা হয়। রাতে সাড়ে নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নিলয় মারা যায়। ওসি আরো জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও পিকআপটিকে জব্দ করেছে পুলিশ।

নওগাঁ সদর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য অনুযায়ী ওই তিন কিশোর বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা ভটভটিও দ্রুত গতিতে আসছিল।