ঢাকা সংবাদদাতা: ২৫ সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন এনে ৩০০ সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন-ইসি। সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়।
যেসব আসনে পরিবর্তন আসছে -নীলফামারী ৩ ও ৪, রংপুর ১ ও ৩, কুড়িগ্রাম ৩ ও ৪, সিরাজগঞ্জ ১ ও ২, খুলনা ৩ ও ৪, জামালপুর ৪ ও ৫, নারায়ণগঞ্জ ৪ ও ৫, সিলেট ২ ও ৩, মৌলভীবাজার ২ ও ৪, ব্রাহ্মণবাড়িয়া ৫ ও ৬, কুমিল্লা ৬, ৯ ও ১০ এবং নোয়াখালী ৪ ও ৫।
নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, পরিবর্তিত এসব আসনে একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।তিনি বলেন, পরিবর্তিত সংসদীয় আসনগুলো বেশিরভাগই ২০০৮ সালে নির্বাচনের সময়ের সীমানায় ফিরে গেছে। বাকি ২৭৬ আসন দশম নির্বাচনের সময়ের মতো রয়েছে।















