ওয়ানবাংলানিউজ: টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস মার্কিন প্রেসিডেন্ট ডোনাহ্ব ট্রাম্পকে ব্রিটেনে সফরের আমন্ত্রণ জানানোর নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি এই নিন্দা জানিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী থেরেসা মেম্বর এই সিদ্বান্ত আমাকে হতাশ করেছে। কারন ডোনাল্ড ট্রাম্প সমাজে বিভক্তি ছড়িয়ে থাকেন এবং এর মাধ্যমে উগ্র ডানপন্থীরা বৈধতা পায়। তিনি তার কথা এবং কাজ দিয়ে ধর্ম, বর্ণ এবং জাতিগত কারনে মানুষকে হেয় করেন।
জন বিগস আরো বলেন, শত বছর ধরে টাওয়ার হ্যামলেটসসহ সারা দেশে আমরা সহনশীলতা এবং বৈচিত্র্যকে লালন করে আসছি। কিন্তু ডোনাহ্ব ট্রাম্পকে সফরের সুযোগ দিয়ে আমরা আমাদের এই ঐতিহ্যকে অপমানিত করতে পারিনা। প্রধানমন্ত্রী থেরেসা মে’কে এব্যাপারে আমার অবস্থান জানিয়ে দু’দফা চিঠি দিয়েছি এবং আগামীতে আরো শক্ত অবস্থান নিতে দ্বিধা করবো না।















