মৌলভীবাজারের বড়লেখার এফ আর মহি উস সুন্নাহ একাডেমির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

857

ওয়ানবাংলানিউজ: গত ২৩ শে এপ্রিল সোমবার ইস্টলন্ডন এর মাইলেন্ডের মাজহিরুল উলুম মসজিদের সেমিনার কক্ষে বাংলাদেশের মৌলভীবাজারের বড়লেখার এফ আর মহি উস সুন্নাহ একাডেমির ট্রাস্টিদের নিয়ে বার্ষিক প্রতিবেদন, একাডেমীর ধারাবাহিক উন্নয়ন কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ফান্ড রাইজং এবং যুক্তরাজ্যে সফররত বড়লেখা উপজেলার চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর এর সাথে মতবিনিময় ক্রেস্ট প্রদান এর লক্ষ্যে এক সভার আয়োজন করা হয়।
যুক্তরাজ্যে বাঙালী কমিউনিটির ব্যক্তিত্ব, ইসলামী স্কলার মৌলানা মোস্তফা আহমদের সভাপতিত্বে মহি উস সুন্নাহ একাডেমীর চেয়ারম্যান ফয়েজ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ট্রাস্টি মৌলানা জহির উদ্দিন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বড়লেখা উপজেলা চেয়য়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সর্বজনাব মৌলানা জমসিদ আলী, হাফিজ মৌলানা নাজির উদ্দিন, হাফিজ মৌলানা মইনুল হক চৌধুরী, মুফতি মুস্তাকিম, সাবেক কাউন্সিলর আতা রহমান, জুড়ী টি এন খানম একাডেমীর সাবেক প্রফেসর জহির উদ্দিন স্বপন, সর্ব ইউরোপীয় বাংলা প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন।
এফ আর মহি উস সুন্নাহ একাডেমীর চেয়ারম্যান ফয়েজ রহমান তার বক্তব্যে একাডেমীর সর্বশেষ আপডেট তুলে ধরতে গিয়ে বিগত বছরের ছাত্রদের লেখাপড়া, বাতসরিক রেজাব্ব, বোর্ড পরিক্ষায় অভুতপূর্ব সাফল্যের কাহিনি বলতে গিয়ে জানান, ২০১৩ সালের রমজান মাসে প্রতিষ্ঠার পর থেকেই একাডেমীর সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। বড়লেখায় মহি উস সুন্নাহ একাডেমীর উন্নয়ন সরাসরি দেখার জন্য দেশ বিদেশ থেকে আগত অতিথিরা উন্নয়ন দেখে এবং ছাত্রদের উন্নত আবাসিক ব্যবস্থা, লেখাপড়ার উন্নয়ন ইত্যাদি দেখে একাডেমীর প্রতি তাদের সন্তুষ্টি প্রকাশ। চার তলার কাজ শুরু করার উপদেশ দেন, সেই লক্ষে ফয়েজ রহমান এক ফান্ড রাইজিং এর আহবান জানান।
সভার এক পর্যায়ে প্রধান অতিথি কে একাডেমীর পক্ষে ক্রেস্ট প্রদান করেন সাবেক কাউন্সিলর আতা রহমান, এম এম জোবায়ের, বড়লেখা নারী শিক্ষা একাডেমীর সাবেক লেকচার সাহাবুদ্দিন, বড়লেখা ফাউন্ডেশন ইউকের সেক্রেটারি ফয়সল রহমান, যুগ্ন সাধারন সম্পাদক কামরুল ইসলাম, জড়ি কলেজের সাবেক প্রফেসর জহিরুল হক স্বপন সহ আরো অনেকে। প্রজেক্টের মাধ্যমে ফয়েজ রহমান আমন্ত্রিত অতিথিদের একাডেমীর সার্বিক পরিস্থিতি তুলে ধরেন এবং পরিশেষে ডিনার পরিবেশন এর মাধ্যমে সভার