ইনজুরিতে তামিম: বৃহস্পতিবার অনুশীলন না করলেও শুক্রবার খেলবেন

874

ওয়ান বাংলা ডেস্ক রিপোর্ট / চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে জায়গা পেতে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের কোন বিকল্প নেই বাংলাদেশের। ওই ম্যাচে শুধু জয় পেলেই হবে না তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচের ফলাফলের দিকে। এত কিছু চিন্তা না করে নিউজিল্যান্ড ম্যাচকে সামনে রেখে কার্ডিফে অনুশীলন করে যাচ্ছে টাইগাররা। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে বুকে ব্যাথা পাওয়ায় বৃহস্পতিবারে অনুশীলনে ছিলেন না দুর্দান্ত ফর্মে থাকা তামিম ইকবাল।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার বিপক্ষে এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির পথে। তবে নার্ভাস নব্বইয়ের ঘরে সাজঘরে ফেরেন তামিম। এদিকে ইনজুরি নিয়ে তামিম বলেন, চোট খুব গুরুতর নয়।

সতর্কতার জন্যই অনুশীলন করছেন না। তিনি বলেন ম্যাচে অজি ফাস্ট বোলার প্যাট কামিন্সের বলে পেটের নিচের দিকে আঘাত পেয়েছে তিনি। আধুনিক ব্যাটসম্যানরা নিজেদের সুরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়ে মাঠে নামেন।

সেখানে তামিম সাধারণত ম্যাচে চেস্ট গার্ড পরেন না। সেই হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচেও পরেনি। ভুলের মাশুল দিয়েছেন কামিন্সের বলে আঘাত পেয়ে। অপর দিকে টিম ম্যানেজার আকরাম খান টেলিফোনে এই প্রতিবেদকের সাথে কথা বলার সময় জানান খেলোয়াড়রা সবাই সুস্থ আছে তামিম অনুশীলন না করলেও সে শুক্রবারের ম্যাচে খেলবে এবং বাংলাদেশ দল অন্য কোন হিসাবে না গিয়ে এখন তাদের একটাই লক্ষ্য নিউজিল্যান্ডকে হারানো পরবর্তী হিসাব পরবর্তীতে ।

প্রবাসীদের মাঠে গিয়ে দলকে অনুপ্রানিত করার জন্য দলের পক্ষ থেকে ধন্যবাদ জানান এক সময়কার তুখোড় খেলোয়াড় সাবেক অধিনায়ক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ত পালন করা আকরাম খান ।