নিহত রাজীবের দুই ভায়ের দায়িত্ব নেবে সরকার: মেনন

542

ঢাকা সংবাদদাতা: রাজধানীতে বেপরোয়া দুই বাসের চাপায় প্রথমে হাত ও পরে প্রাণ হারানো তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনের দুই ভাইয়ের লেখাপড়ার দায়িত্ব সরকার নেবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এসময় মন্ত্রী বলেন, রাজীবের পরিবার চাইলে তার ছোট দুই ভাইয়ের পড়ালেখার দায়িত্ব নেবে সরকার। এজন্য সংশ্লিষ্ঠ কর্মকর্তা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করছে। পরিবার রাজি হলে মিরপুরের শিশুপল্লীতে রেখে তাদের পড়ালেখার ব্যবস্থা করা হবে।

একই সঙ্গে রাজীবের পরিবারের জন্য মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা ছাড় করানো হয়েছে বলেও জানান তিনি।

গত ৩ এপ্রিল রাজধানীর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারার সামনে বিআরটিসির একটি বাসের সঙ্গে স্বজন পরিবহনের একটি বাসের রেষারেষিতে দুই বাসের চাপায় পড়ে ডান হাত হারান রাজীব।

তাৎক্ষণিকভাবে তাকে সমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। এর পরের দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১২টা ৪০ মিনিটে রাজীব হোসেনকে মৃত ঘোষণা করেন ঢামেক হাসপাতালের আইসিইউ’র চিকিৎসকরা।

রাজীব তৃতীয় শ্রেণীতে মা ও অষ্টম শ্রেণীতে পড়াকালে বাবাকে হারান। এরপর থেকে মতিঝিলে খালা জাহানারা বেগমের বাসায় থেকে এইচএসসি পাস করেন।

যাত্রাবাড়ীতে একটি মেসে থেকে পড়াশোনা করছিলেন রাজীব। পাশাপাশি তিনি একটি কম্পিউটারের দোকানে কাজ করতেন। এভাবে নিজের পড়াশোনার পাশাপাশি ছোট দুই ভাইয়ের খরচও চালাতেন।

অনুষ্ঠানে রাজধানীর রবীন্দ্র স‌রোব‌রের ফুটপা‌তে বসবাসকারী প্র‌তিব‌ন্ধি ক‌হিনুর বেগম‌ এর হা‌তে প্র‌তিব‌ন্দি ভাতা তু‌লে দেন মন্ত্রী। এসময় তার মে‌য়ে ফা‌তেমার পড়া‌লেখার দ‌া‌য়িত্ব নেয়ারও ঘোষণা দেন তিনি।