কোটা বাতিলের সিদ্ধান্তে গণজমায়েত

725

নিজস্ব প্রতিবেদক: কোটা বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করছে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম এবং শ্রমিক কর্মচারী পেশাজীবীরা। রোববার সকাল ১০টায় এ সমাবেশ ও গণজমায়েত শুরু হয়।

সমাবেশে উপস্থিত আছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। বক্তারা সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করার দাবি জানান।

এর আগে শনিবার নৌপরিবহন মন্ত্রীর বাসভবনে এক জরুরি সভা হয়। সেখানে সিদ্ধান্ত হয়, আগামী ১৮ এপ্রিল সমন্বয় পরিষদের ৬ দফা দাবির ভিত্তিতে সারাদেশে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করা হবে।

শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ এবং মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদ বৈঠকের আয়োজন করে।

উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে সারা দেশে আন্দোলন করেন শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা। এর প্রেক্ষিতে গত বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সারাদেশে ছাত্ররা যেহেতু আর কোটা ব্যবস্থা চায় না সেহেতু এখন থেকে বাংলাদেশে আর কোটা ব্যবস্থা থাকবে না। মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ দেয়া হবে।