কোটা বাতিল আওয়ামী লীগের জন্য ইতিবাচক: হানিফ

824

ঢাকা সংবাদদাতা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, কোটা পদ্ধতি বাতিল করা আগামী নির্বাচনে আওয়ামী লীগের জন্য কোন ঝুকির কারন হবে না বরং ইতিবাচক হবে। যারা কোটা পদ্ধতির বিরুদ্ধে ছিল তাদের সমর্থন সরকার পক্ষে থাকবে।

শনিবার সকাল ১১টায় নিজ বাসভবনে পহেলা বৈশাখ উদযাপনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিএনপির পক্ষ থেকে নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড দাবি করা প্রসঙ্গে হানিফ বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সকল নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে। তাই এখনও লেভেল প্লেয়িং ফিল্ডের কোন ব্যর্তয় ঘটেনি।

হানিফ আরো বলেন, একটি দলের একেবারে শীর্ষ নেতা যদি দুর্নীতির দায়ে দণ্ডিত হয়ে কারাগারে থাকেন তবে সেই দলের আর অস্তিত্ব থাকে না। জনগনের সাথে কথা বলার কোন নৈতিক অধিকার তাদের থাকেনা। বিএনপি ইতিমধ্যে সেই নৈতিক অধিকার হারিয়েছে।

এসময় উপস্থিত জেলার রাজনৈতিক, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন তিনি।