তানজিদা রহমান: ওয়েস্ট লন্ডনে বৃহস্পতিবার রাতব্যাপী বিশেষ অভিযানে ৯ গ্যাং সদস্যকে আটক করেছে মেট পুলিশের স্পেশ্যাল ফোর্স। বিবিসি জানায় নর্থহলট, গ্রীনফোর্ড, ফুলহাম এবং ব্রেন্টফোর্ড এলাকায় অভিযান চালিয়ে একটি সাবমেশিনগান, ৪০ রাউন্ড গোলাবারুদ, নগদ অর্থ এবং এ ক্লাস ড্রাগ জব্দ করে পুলিশ।
ইন্সপেক্টর ড্রিস হাওয়েউকানের মতে এস ডি পি গ্যাং এর মধ্যে নষ্ট হওয়া বাচ্চারা রয়েছে। সচরাচরের মত আমাদের টিম এদের গ্রেফতার কাজে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদি লন্ডনের সবদিক খতিয়ে দেখা হয় তাহলে এই গ্যাং এ বেশীর ভাগ যুবসমাজ এই অপরাধের সাথে জড়িত এবং চুরিকাঘাত ঘটনাবলীর সাথে যুক্ত। স্কটল্যান্ড পুলিশ জানায়, ফুলহামের স্টেপেন্ডেইল রোডে তল্লাশিকালে অফিসাররা একটি স্করপিয়ন গাণ আরেকটি হ্যাণ্ড গানের সাথে, ৪০ রাউন্ড গুলি এবং এক কিলো ক্লাস এ মাদকদ্রব্য উদ্বার করেছে।
ফোর্স আরোও জানায় এই অপারেশন ছিল মেট্রোর এন্টি গ্যাং ট্রিডেন্ট ইউনিটের দীর্ঘ ছয়মাসের পরিকল্পনার ফসল। মেট্রোপলিটন পুলিশ কমিশনার ক্রেসসিদা ডিক বলেন,”গত কয়েক সপ্তাহে সন্ত্রাসী হামলার পরিমাণ বেড়ে গিয়েছিল। অপরাধীরা খুবই হিংস্র এদের মধ্যে অনেকের আরোও ভয়াবহ অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এদের মধ্যে একজনকে সবসময় আগ্নেয়াস্ত্র ব্যবহারের জন্য সন্দেহ করা হচ্ছে। তারা যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এই অপরাধ কর্মে তারা বড় অংকের নগদ অর্থ অর্জন করছে। এদের সবাইকে গ্রেফতার করা জরুরী”।
যুবকদের বেশীরভাগ ড্রাগ ডিলিং এ নগদ অর্থ সংগ্রহে ব্যবহার করা হচ্ছে।মেট্রোপলিটন পুলিশের হিসাব অনুযায়ী বৃহস্পতিবার সকালে সব মিলিয়ে আনুমানিক ১৪ থেকে ৪৯ বছর বয়সী ৬ জন পুরুষ এবং ৩ জন মহিলাকে অভিযানে গ্রেফতার করা হয়।তারা এখনো পুলিশের হেফাযতে রয়েছে।















