বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস পুলিশে চালু হল বডি ভিডিও ক্যামেরা

2144

জাকির হোসেন কয়েছ: দ্রুত অপরাধী সনাক্ত, বিচারিক কার্যক্রম কম সময়ে সম্পন্ন এবং পুলিশকে আরো স্বচ্ছভাবে কাজের সুবিধা দিতে বাংলাদেশী অধ্যুষিত ‘টাওয়ার হ্যামলেটস পুলিশ চালু করেছে বডি ওয়ার্ণ ভিডিও ক্যামেরা। সোমবার সকাল থেকে পুলিশ অফিসাররা এই ক্যামরা ব্যবহার শুরু করেছেন। বারার প্রায় ৬০০ অফিসার এই ক্যামেরা ব্যবহার করবেন। ফলে দূর থেকে সন্দেহভাজন অপরাধীকে সনাক্ত করা যাবে। বিশেষ করে গাড়ী কিংবা মটর সাইকেল ও বাই সাইকেলে করে যে সকল অপরাধী দ্রুত পালিয়ে যায় তাদেরকে সনাক্ত করা আরো সহজ হবে।
এছাড়া স্টপএন্ডসার্চের সময় পুলিশ প্রমান হিসেবে ধারণকৃত ভিডিও প্রয়োজনে আদালতে হাজির করবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। সোমবার সকালে বেথনালগ্রীন পুলিশ স্টেশনে মিডিয়া কর্মীদের এ বিষয়ে অবহিত করা হয়। এই ক্যামরার মাধ্যমে অপরাধীর আচার আচরন প্রমানসহকারে প্রদান করা যাবে। পুলিশ কর্মকর্তা জানান আধুনিক প্রযুক্তির এই ক্যামেরার ভিডিও পিকচার কোয়ালিটি খুবই উন্নতমানের। ফলে অপরাধীকে সনাক্ত করতে অতীতের যেকোন সময়ের চাইতে সহজ হবে। তবে ক্যামরায় রেকর্ডর পূর্বে পুলিশ সন্দেহভাজনকে জানাবে যে তারা রের্কড করছেন। বিশেষ এই ক্যামরা ব্যবহৃত হবে স্টপ এন্ড সার্চ, যানবাহন তল্লাশির সময়, কাউকে আটকের সময়।